টানা চার ঘন্টার প্রবল বর্ষণে লন্ডভন্ড অরণ্য সুন্দরী - The News Lion

টানা চার ঘন্টার প্রবল বর্ষণে লন্ডভন্ড অরণ্য সুন্দরী

 


দি নিউজ লায়ন;   বুধবার রাতের একটানা চার ঘন্টার প্রবল বৃষ্টিতে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর লন্ডভন্ড হয়ে যায় ।ঝাড়গ্রাম শহরের বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় এবং বহু দোকানেও জল ঢুকে বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। ঝাড়গাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনি এলাকায় বিভিন্ন বাড়িতে এক হাঁটুর উপর জল জমে যায় ।


যার ফলে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বুধবার রাতেই পৌরসভার প্রশাসক প্রশান্ত রায় পৌরসভার কর্মীদের নিয়ে জেসিবি মেশিন দিয়ে রাস্তা কেটে জল বের করার কাজ করেন ।এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ভেঙ্গে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায় ।সেই সঙ্গে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন রাস্তার উপর বেশ কিছু বড় বড় গাছ ইলেকট্রিক লাইনের উপর দিয়ে ভেঙে পড়ে। 


যার ফলে গোটা ঝাড়গ্রাম শহর বিদ্যুৎহীন হয়ে যায় । ঝাড়গ্রাম সুপার  স্পেশা লিটি হাসপাতালের পার্কিং জোনের কাছে রাস্তার উপর বিশাল একটি গাছ  ভেঙে পড়ে যায় ।যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় চলাচল বন্ধ থাকে।  পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য পৌরসভা ও বিদ্যুৎ দপ্তর একসঙ্গে কাজ শুরু করেছে।


 বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় ভেঙেপড়া গাছ গুলি সরানোর কাজ শুরু করেছে পৌরসভা, বিদ্যুৎ দপ্তর ও বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বুধবার রাতের একটানা প্রবল বৃষ্টির ফলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর কার্যত লন্ডভন্ড হয়ে যায়। যার ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সেইসঙ্গে চরম ভোগান্তির মধ্যে বুধবার সারা রাত কাটাতে হয় ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.